আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মধুপুরে পল্লী বিদ্যুতের ঘুষের রেট কমানোর দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা :

download
টাঙ্গাইলের মধুপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধ, ঘুষের রেট কমানো এবং নিরবছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জলছত্র ও কাকরাইদ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিদ্যুৎ গ্রাহকরা। অবরোধের ফলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে মধুপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অবরোধে অংশ নেয়া জলছত্র ও কাকরাইদ বাজার কমিটির ব্যবসায়ী নের্তৃবৃন্দ অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে ঘুষ ছাড়া ফাইল নড়েনা। অফিসের ইট পর্যন্ত ঘুষ চায়। বিদ্যুৎ সংযোগ লাগানো বা বিচ্ছিন্ন করার মত সামান্য কাজেও স্টাফদের ঘুষ দিতে হয়। ইদানিং ঘুষের রেট দ্বিগুণ করা হয়েছে। দুনীর্তি ও অনিয়মিত বাড়লেও রাতদিন চব্বিশ ঘন্টায় ৪/৫ ঘন্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেনা গ্রাহকরা। এ ব্যাপারে মধুপুর পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার নুরুজ্জামান নূর জানান, দুর্নীতির খবর তার জানা নেই। তবে ১২ মেঘাওয়াটের চাহিদার বিপরিতে পিডিবি সরবরাহ করছে ৪ মেঘাওয়াট। এত ক্ষুব্দ গ্রাহকরা সড়ক অবরোধ করার ঘটনা ঘটায়।


Top
error: Content is protected !!