আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে সাথী বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা :

12728799_1674345796148900_2798840132469562571_n

গোপালপুরে সাথী বেকারি নামক এক বেকারির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সকালে নন্দনপুর ভূয়ারচকে অবস্থিত সাথি বেকারির মালিক শামছুল হককে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসূমুর রহমান।
জানা যায়, ভূয়ারচক পেট্রল পাম্প সংলগ্ন ঐ বেকারির মালিক দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্য বাজারজাতকরণ ও বিএসটিআই এর অনুমোদন বিহীন ব্যবসা করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে এসবের প্রমাণসহ মালিককে আটক করেন। এসময় ভোক্তা অধিকার সংশোধন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে একবছরের কারাদণ্ড প্রদান ও বিষাক্ত খাবার গুলো পানিতে ফেলে ধ্বংশ করা হয়। পরে বেকারির মালিক ধার্যকৃত নগদ টাকা পরিশোধ করে এ দণ্ডাদেশ থেকে মুক্তি পান।


Top
error: Content is protected !!