আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে নবীনবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন

News photo 18.12.14

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর পৌরশহরের হাটবরিয়ানে খন্দকার আসাদুজ্জামান একাডেমির নবীণ বরণ ও ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৭ ডিসেম্বর বুধবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা পর্ষদের সদস্য ডা. হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো: ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল জুব্বার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শিহাব জানান, প্রতিষ্ঠানে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা প্রথমবর্ষে নতুন ভর্তিকৃত ১৫৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Top
error: Content is protected !!