আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে চাকুরিচ্যুত করায় গৃহস্তের গোয়াল ঘরে আগুন, গাভীসহ দুই গরুর প্রাণহানি

images

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামে এক গৃহকর্মীকে চাকুরীচ্যুত করায় গৃহস্থের গোয়াল ঘর ও সেচ ঘরে আগুন দিয়েছে এক গৃহভৃত্য। এতে একটি দুগ্ধবতী গাভী ও একটি ষাড় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পুড়ে ভস্মীভূত হয় দুটি শ্যালো মেশিন। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষ টাকা। পরে গ্রামবাসি ঐ গৃহভৃত্যকে ধরে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর রাতে। পুলিশ জানায়, দক্ষিন গোপালপুর গ্রামের চান মিয়ার পুত্র শফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে নবগ্রামের জহিরুল হকের বাড়িতে গৃহভৃত্য হিসাবে কাজ করতো। ৬ মাস আগে নেশা করার ঘটনা ধরা পড়ায় গৃহস্ত জহিরুল তাকে চাকরিচ্যূত করে। এতে ক্ষুব্দ হয় শফিকুল। গোপালপুর থানায় মামলা হয়েছে।


Top
error: Content is protected !!