আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


৫০ হাজার নারীকর্মী নেবে হংকং

এবার হংকং যাচ্ছে নারী শ্রমিক। গৃহকর্মী হিসেবে চলতি বছরেই প্রায় ৫০ হাজার নারী শ্রমিক হংকং যাবে। ইতোমধ্যে প্রথম ব্যাচে ৫৪ জনের ট্রেনিং শুরু হয়েছে। ট্রেনিংয়ের সময়কাল দুই মাস। হংকংয়ে যাওয়া বিমান ভাড়া, ট্রেনিং সব কিছুর ভার বহন করবে সরকার। সেদেশে বাংলাদেশি টাকায়

৫০ হাজার টাকা বেতন পাবেন প্রত্যেক নারীকর্মী।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন্নাহার ঢাকা টাইমসকে জানিয়েছেন, মালয়েশিয়ার মতোই সারাদেশে নিবন্ধনের মাধ্যমে লটারি করে হংকং শ্রমিক পাঠানো হবে। লটারির মাধ্যমেই নির্বাচিত হবেন ভাগ্যবানরা। আর নিবন্ধনের কাজ শুরু হবে তিন সপ্তাহ পর অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি। এজন্য নারী শ্রমিকদের ক্যান্টোজ ভাষা জানতে হবে। ভাষা জানাসহ আনুষঙ্গিক প্রশিক্ষণের দায়িত্ব সরকারই নিয়েছে।

প্রাথমিকভাবে, ঢাকা, কেরাণীগঞ্জ এবং ময়মনসিংহে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন হলে এর পরিধি আরো বাড়ানো হবে।

হংকং সরকার ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে ‘ডিমান্ড লেটার’ পাঠিয়েছে। এতে প্রাথমিকভাবে ৫০ হাজার নারী কর্মী চাওয়া হয়েছে। এই সংখ্যা বছরে ১ লাখও হতে পারে বলে জানিয়েছেন বিএমইটি মহাপরিচালক শামসুন্নাহার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!