আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


মেজর জিয়াকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে,স্কয়ারে ভর্তি

130119-m-zia001
সুন্দরবনে দস্যুদের ছোড়া গুলিতে গুরুতর আহত মেজর (অব:) জিয়া উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকাল ৭টায় একটি হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় বনদস্যু মর্তুজা বাহিনীর সাথে গুলিবিনিময়কালে মেজর জিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে শুক্রবার রাত ১০টায়  কোস্টগার্ড দুবলার চর থেকে বিশেষ ব্যবস্থায় তাকে মংলায় নিয়ে আসে। রাতেই তাকে খুলনা সার্জিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


Top