আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


মিশরের আদালতের মোবারকের পুনর্বিচারের নির্দেশ

যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকেরআবেদন গ্রহণ করেছে দেশটির একটি আদালত। আদালত পুনরায় মোবারকের বিচার করারনির্দেশ দিয়েছেন।

বিক্ষোভে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে তাকে যাবজ্জীবনকারাদণ্ড দেয়া হয়েছিল।মোবারকের আইনজীবীদের একজন মোহামেদ আবদেল রাজেক বলেন, আগের বিচারের সময়উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে পুনর্বিচার হবে। এ মামলায় নতুন কোন প্রমাণউপস্থাপন করা হবে না।মোবারকের আইনজীবী বলেন, বিচারকদের একটি নতুন প্যানেল সাবেক নেতার স্বাস্থ্যের কথা বিবেচনা করে রায় দেবেন। কারাদণ্ডের পর থেকেই বারবারমোবারকের অসুস্থতার খবর পাওয়া গেছে। অন্যদিকে সরকারি আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মোবারক, তার দুই ছেলেগামাল ও আলা এবং পলাতক ব্যবসায়ী হোসাইন সালেমের বিরুদ্ধে দুর্নীতিরঅভিযোগের মামলাটিরও পুনরায় বিচার করার নির্দেশ দেন বিচারক আবদেল রহমান।২০১১ সালে রাজধানী কায়রো ও অন্যান্য শহরে সরকার বিরোধী গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন মোবারক। বিক্ষোভে প্রায় ৮৫০ জন মিশরীয় নিহত হয়।

বিচারক আহমেদ আলি আবদেল রহমান বলেন, বিবাদীর আবেদন গ্রহণ করছে আদালত…এবং পুনরায় বিচারের নির্দেশ দিচ্ছেন।জুন মাসে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। সূত্র : আল জাজিরা ও রয়টার্স

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!