আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


পাকিস্তানে বোমা হামলায় শতাধিক নিহত

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক জোড়া বোমা হামলায় শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।

পুলিশ বলছে, একটি বাজার এলাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে যাতে ১১ জন নিহত হয়। এই ঘটনার ১০ মিনিটের মাথায় দ্বিতীয় বোমা হামলাটি ঘটে এক স্নুকার খেলার ভবনে। তাতেই বেশিরভাগ নিহত হয়।

পুলিশ আরো বলছে, প্রথম বোমাটি আত্মঘাতী ছিল বলে তারা মনে করছেন। মৃতদের মধ্যে উদ্ধার কর্মী এবং সাংবাদিক রয়েছেন।
প্রথম হামলার ঘটনা স্থলে তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হামলাটি ঘটে।

ইউনাইটেড বালোচ আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর দুররানি এএফপিকে বলেছেন বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে শিয়া অধ্যুষিত এলাকায়।

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী এবং গোত্র-ভিত্তিক সংঘাতে সংঘাতের ফলে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।

কোয়েটায় বোমা হামলার ঘটনার আগে বৃহস্পতিবার উত্তর-পশ্চিমের সোয়াত প্রদেশের মিনগোরা শহরে এক ধর্মীয় নেতার জনসভায় বোমা হামলার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়।
আহত হয় প্রায় ৬০ জন। সূত্র: বিবিসি

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!