আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ জুলাই অনুষ্ঠিত অর্থনীতি দ্বিতীয় পত্র (বিষয় কোড-১১০) পরীক্ষার পর ২১ জন পরীক্ষার্থীর উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান ২৬ জুলাই গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার বিষয়টি দ্রুত শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে পরীক্ষার্থীদের ফল প্রকাশে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়।

এ ঘটনায় অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমার তো মাথায় ধরতেছে না, আমি হাসপাতালে আছি।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তে সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফলাফল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!