আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন পরিচালিত উপজেলা পরিষদ স্কুলের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার ও মার্কসীট প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জিল্লুর রহমান অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় এবং ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও মো. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল কবির, প্রশাসনিক কর্মকর্তা কেএম মিঠুসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, কে কার সন্তান তা না ভেবে প্রতিটি শিক্ষার্থীর মেধা অনুযায়ী যত্ন নিতে হবে। পাশাপাশি সেরাদের পুরস্কৃত করার সময় এমনভাবে আয়োজন করতে হবে, যাতে অন্য শিক্ষার্থীদের মনোবল ভেঙে না যায়।


Top
error: Content is protected !!