আজ || বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর ব্র্যাক অফিসে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ৩৫ জন কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়।

ব্র্যাকের পক্ষ থেকে কৃষকদের মাঝে সরিষা, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, সিম, লাউ ও টমেটোসহ মৌসুম উপযোগী বিভিন্ন সবজি বীজ প্রদান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও স্থানীয় কৃষি অর্থনীতির শক্তিশালীকরণ লক্ষ্য করা হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. বাদল ইসলাম, গোপালপুর শাখা ব্যবস্থাপক (দাবি) মো. নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. আবুল হোসেন এবং এসএস লিড মো. গোলাম মোস্তফা।


Top
error: Content is protected !!