আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে নানামুখী উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকায় বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ইংলিশ ভার্সন ‘উপজেলা পরিষদ স্কুল’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে তিনি গোপালপুর থেকে ফলদা রাস্তা প্রশস্তকরণ, সূতী বলাটা থেকে মনতলা রাস্তা পাকাকরণ, হাউলভাঙ্গা থেকে মাহমুদপুর রাস্তা প্রশস্তকরণ, কোনাবাড়ি থেকে খরুরিয়া রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও তিনি উপজেলার সূতী বলাটা বটতলা এবং সৈয়দপুরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, রফিকুল ইসলাম লাভলু, অধ্যাপক আব্দুল মোমেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


Top
error: Content is protected !!