আজ || রবিবার, ২৮ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাম রাজনীতিবিদ নির্মল সেন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাম রাজনীতিবিদ নির্মল সেন। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালের আইসিইউ’র ১নং কেবিনে লাইফ সাপোর্টে রয়েছেন। গত সোমবার রাত ১২টায় নির্মল সেনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। শনিবার বিকেল ৪টার দিকে নির্মল সেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দিঘিরপাড় গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালের ভর্তি করা হয়।নির্মল সেনের ভাইয়ের ছেলে কঙ্কন সেন জানান, বর্তমানে নির্মল সেন বক্ষব্যধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাইদুল ইসলাম ও নিওরোলজি বিভাগের ডা. সিরাজুল হকের তত্ত্বাবধানে রয়েছেন।

সোমবার রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। নির্মল সেনের রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন নির্মল সেন। এরপর তিনি দেশ ও বিদেশে চিকিৎসা নিয়েছেন। গত ৪ বছর ধরে নির্মল সেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে জীবনযাপন করছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!