আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে শিশুকে যৌন নির্যাতনের পর মা ও ফুপুকে মারপিট, গ্রেফতার ১

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের পর তার মা ও ফুপুকে মারপিটের ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তোতা মিয়া (৪৫) নামক এক দুর্বত্তকে গ্রেফতার করেছে। তিন সন্তানের জনক তোতা একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র।

উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই জানান, আজ সোমবার দুপুরে গাড়ালিয়া পাড়া গ্রামের এক প্রবাসীর চার বছর বয়সী কন্যাকে যৌন নির্যাতন করেন একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র তোতা মিয়া। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পড়শি তোতা মিয়া পাশের জঙ্গলে নিয়ে যৌন নির্যাতন চালায়।

শিশুর মা রমিছা বেগম জানান, শিশুটি কানাকাটি শুরু করলে তোতা মিয়া কেটে পড়েন। পাড়াপড়শিরা প্রকৃত ঘটনা জানার জন্য বাড়ি থেকে তোতা মিয়াকে ডেকে আনলে ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে হামলা চালায়। তার লাঠির আঘাতে শিশুর ফুপু আজিরন বেগমের মাথা ফেটে যায়। আহত হন শিশুর মা রমিছা বেগম। ওই শিশুসহ তিনজনই এখন গোপালপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী জানান, হাসপাতালের একজন গাইনী ডাক্তার দিয়ে শিশুটির চেকআপ করানো হয়েছে। তাতে যৌন নির্যাতনের আলামত মিলেছে।

গোপালপুর থানার ওসি তদন্ত কাইয়ুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই শিশুর দাদী জরিনা বেগম বাদী হয়ে থানায় যৌন ও শিশু নির্যাতনের ধারায় মামলা করেছেন। ঘটনার দুই ঘন্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে আসামী তোতা মিয়াকে গ্রেফতার করেছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!