আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


যমুনা নদীতে নিখোঁজ গোপালপুরের শিশু খায়রুলের মরদেহ উদ্ধার

কে এম মিঠু, গোপালপুর :
অবশেষে যমুনার চরে নানীর সাথে তিল শুকাতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়া গোপালপুরের সাত বছর বয়সী শিশু খায়রুলের মরদেহ উদ্ধার ক‌রা হ‌য়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরের দিকে ভূঞাপুর উপজেলার অর্জুনার ইউনিয়নের বেলতলা এলাকায় যমুনা নদীর পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া শিশুটির বাড়ি গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত শনিবার (৪ জুলাই) বিকেলে যমুনাতীরবর্তী গ্রাম চরভরুয়ায় নানীর সাথে রৌদ্রে তিল শুকাতে যায় শিশু খায়রুল। তিল শুকানোর কাজে নানী ব্যস্ত থাকায় খেলতে-খেলতে যমুনা নদীতে পড়ামাত্র পানির স্রোতে শিশুটি মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একাব্বর আলী জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়েও ঐদিন বাচ্চাটির সন্ধান মেলেনি। যমুনা নদীতে ব্যাপক স্রোত থাকার কারণে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ামাত্রই যমুনার তীব্রস্রোত শিশুটিকে অন্যত্র ভাসিয়ে নিয়ে গিয়েছিলো।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!