আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া গেলে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবেনা

সেদিন আর খুব দূরে নয় ক্রিকেটে আমরা অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হবো। ইতিমধ্যেই আমাদের ক্রিকেটাররা একের পর এক বিশ্ব সেরা দলগুলোকে পরাজিত করে তা প্রমান করতে সক্ষম হয়েছে। ক্রিকেটের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের অবদান

ও পৃষ্টপোষকতা কাজ করছে বেশী। যতবারই আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে ততবারই আমরা ক্রিকেটে চমক দেখিয়েছি। ক্রিকেটের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। এ মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাছান পাপন এমপি‘র। ২৩ ডিসেম্বর ইষ্ট লন্ডনের মোম্বাই স্কয়ারে যুক্তরাজ্য প্রবাসীদের দেয়া নাগরিক সম্বর্ধনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান একথা বলেন। তিনি বলেন আমাদের টিমকে আরো এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তানে না-পাঠানোর জন্যে উপস্থিতদের মধ্য থেকে অনুরোধ জানালে তিনি বলেন বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া গেলে আমরাদের টিম পাকিস্তানে খেলতে যাবেনা।

নইমুদ্দিনের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জামাল আহমদ খান ও ফয়ছল হোসেন সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সম্বর্ধনায় বক্তব্য রাখেন বিশষ্ট কমিউনিটি সংগঠক ও রাজনীতিক জালাল উদ্দিন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, এম এম রহিম সিআইপি, আনোয়ারুজ্জামান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, মারুফ চৌধুরী, সেলিম আহমেদ খান, ফখরুল ইসলাম মধূ, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়ছল চৌধুরী শোয়েব, লন্ডন বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আবু মুসা হাসান, বেতার বাংলার পরিচালক নাজিম চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্লাহ, সারব আলী, মোস্তাক আলী, লন্ডন টাইগারের প্রেসিডেণ্ট মেসবাহ আহমেদ, এডভোকেট আনিছুর রহমান আনিছ প্রমুখ।


Top
error: Content is protected !!