আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক

গোপালপুর র্বাতা ডেক্স :

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং মুজিবনগর সরকারের অর্থ সচিব, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ এপ্রিল) এক শোক বিবৃতিতে তিনি বলেন,দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামগুলোতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে জাতি একজন ত্যাগী আওয়ামীলীগ নেতাকে হারালো।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


Top