আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


টাঙ্গাইলে শ্রেষ্ঠ গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

কে এম মিঠু, গোপালপুর :

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. অালীম অাল রাজী টাঙ্গাইল জেলায় স্বাস্থ্য সেবা খাতে সেরা পারফরমেন্স দেখিয়ে প্রথম পুরস্কার পেয়েছেন।

সোমবার টাঙ্গাইল জেলা সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় এ স্বীকৃতি ও পুরস্কার তুলে দেয়া হয়।

শেখ হাসিনা সরকারের ডিজিটাল কার্যক্রমের অংশ হিসাবে স্টাফদের হাসপাতালে যথাসময়ে হাজিরা ও প্রস্থান নিশ্চিন্তকরণে বায়োমেট্রিক এটেনডেন্স, হাসপাতাল চত্বর ও বহিরাঙ্গনের দৃশ্যমান স্বাস্থ্যগত ও সৌন্দর্যগত পরিবর্তন এবং চিকিৎসেবায় গুণগত ও পরিমাণগত উৎকর্সতাও রুপান্তর সাধন করায় তিনি এ পুরস্কার পেয়েছেন। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তার হাতে পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামসহ টাঙ্গাইলের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারগণ।

উল্লেখ্য, গোপালপুর হাসপাতালে চিকিৎসাসহ সকল সেক্টরে দৃশ্যমান ও ডাইনামিক পরিবর্তন অানার জন্য ডাক্তার অালিম অাল রাজী নন্দিত ও প্রশংসিত হয়েছেন।


Top
error: Content is protected !!