আজ || বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে অনলাইন সংবাদ মাধ্যম তরঙ্গ নিউজের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেক্স নিউজ :

অনলাইন নিউজ পোর্টাল ‘তরঙ্গ নিউজ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী গোপালপুরে পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গোপালপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তরঙ্গ নিউজ গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি মো. নুর আলমের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কাইয়ুম খান সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন সুজন- সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান তুলা, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, রির্পোটার খন্দকার আব্দুস সাত্তার, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী সৈয়দ নাসির উদ্দিন, সাংবাদিক কে এম মিঠু, বিধান চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Top
error: Content is protected !!