আজ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


বেশ ক’টি ঈদ উপহার আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টিকে বাংলা টিভি’

ডেক্স নিউজ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টিকে বাংলা টিভি’ এর প্রযোজনায় এবার প্রকাশ পাচ্ছে একটি নাটক এবং তিনটি গানের মিউজিক ভিডিও।

জনপ্রিয় অভিনেতা আখম হাসান এবং অভিনেত্রী এ্যানি খানের দারুন অভিনয়ে, ইউটিউব চ্যানেল ‘টিকে বাংলা টিভিতে ঈদের দিন মুক্তি পাচ্ছে নাটক ‘প্রেমিক পুরুষ মজনু’। নাটকটি পরিচালনা করেছেন দর্শক প্রিয় নির্মাতা এডিবি তুহিন।

মিউজিক ভিডিও ‘আর হবে না দেখা’ গানটিতে কন্ঠ দিয়েছেন, বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক সাদমান পাপ্পু। গানটির গীতিকার ও সুরকার রাসেল মিয়া। ইউটিউব চ্যানেল ‘টিকে বাংলা টিভিতে ঈদের রাতে গানটি রিলিজ পাবে।

মিউজিক ভিডিও ‘জামিন ক্যানসেল’ গানটিতে কন্ঠ দিয়েছেন, বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ফারিয়া জুই। গানটির গীতিকার ও সুরকার রাসেল মিয়া। ইউটিউব চ্যানেল ‘টিকে বাংলা টিভিতে ঈদের দ্বিতীয় দিন গানটি রিলিজ পাবে।

মিউজিক ভিডিও ‘তুই বড়ই স্বার্থপর’ গানটি গেয়েছেন শিল্পী মেহেদী হাসান চাঁদ। গানটির গীতিকার ও সুরকার জনি হামিদ।

প্রতিটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করছেন কামরুজ্জামান পুতুল।

এ বিষয়ে ইউটিউব চ্যানেল ‘টিকে বাংলা টিভি’র কর্ণধার তারেক খান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘টিকে বাংলা টিভি’ এর প্রযোজনায় একটি নাটক এবং তিনটি গানের মিউজিক ভিডিওর প্রতিটি কাজই অত্যন্ত যত্নের সাথে তৈরি করা হয়েছে। আশা রাখছি আমাদের প্রযোজনার প্রতিটি কাজই দর্শক মহলে প্রশংসা পাওয়াসহ দারুন ভাবে সাড়া জাগাবে।


Top
error: Content is protected !!