আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে হোটেল ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে হোটেলে পচাঁ, ভেজাল ও বাসি খাবার এবং মুদি দোকানে ভোজ্য ও দাহ্য তেল একত্রে মিশিয়ে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষীদের জরিমানা করেছে।

আজ বুধবার ভ্রাম্যমান আদালত গোপালপুর বাসস্ট্যান্ড এলাকার সিয়াম-সিফাত হোটেল এবং জান্নাত হোটেলে পচাঁ, ভেজাল ও বাসি খাবার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় যথাক্রমে দুই হাজার ও পাঁচ হাজার টাকা এবং বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নুরুল ইসলামের ভ্যারাইটিজ স্টোর ও গোপালপুর বাজারে নজরুল ইসলামের ভ্যারাইটিজ স্টোরে ভোজ্য ও দাহ্য তেল একত্রে মিশিয়ে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এক হাজার ও ৫৩ ধারায় তিন হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভেজাল, বাসি ও পচাঁ খাবারসহ বিপুল পরিমাণে ভেজাল দ্রব্য আটক করা হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করার সময় তিনি আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সঠিক রাখা ও দ্রব্যের মূল্য তালিকা প্রর্দশনের জন্য বাজারের খুচরা বিক্রেতা ও দোকানীদের নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!