আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


টাঙ্গাইলের মধুপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা করেছে দুবৃর্ত্তরা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মধুপুর থানা পুলিশ জানায়, উপজেলার অরনখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের মিজানুর রহমানের কণ্যা এবং গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার (১১) গতকাল শুক্রবার দুপুরে পাশের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রাত এগারোটায় বাড়ির পাশে বাঁশঝাড়ে কলার পাতা দিয়ে ঢাকা লিজার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে মধুপুর সার্কেলের এএসপি কামরান হোসেন এবং মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম অকূস্থলে পৌঁছান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠান।

পুলিশ জানায়, তার কাপড়চোপড় ছিল ছেড়া। শরীরে, মাথায় ও গলায় রক্তাত্ব জখমের চিহ্ন ছিল। তাকে ধর্ষনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বলেন, লিজা ছিল স্কুলের মেধাবী ছাত্রী। অমানুষিক নির্যাতনের পর হত্যার ঘটনার খবরে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। ওসি শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।


Top