আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিম স্মরণে স্মৃতি সংসদের আত্মপ্রকাশ

আজমল সভাপতি, সেলিম সম্পাদক

ডেক্স নিউজ : টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণে সর্বজন পরিচিত মুখ, বিশিষ্ট নাট্যাভিনেত্রী, সংগ্রামী আওয়ামীলীগ নেত্রী, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারি মহাসচিব, নিরাপদ সড়ক চাই এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, সাপ্তাহিক পাপিয়া’র সম্পাদক ও প্রকাশক প্রয়াত পাপিয়া সেলিমের জীবনাচরণ ও আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে গোপালপুরে পাপিয়া সংসদ নামে একটি সংগঠনের গঠন হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে এম আজমল খান সভাপতি ও মো. সেলিম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংসদের অন্যান্যরা হলেন, সহসভাপতি আব্দুল ছালাম খান ও কে এম মিঠু, যুগ্মসম্পাদক খাইরুল ইসলাম খাজা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রিপন, কোষাধক্ষ্য একেএম শাহজাহান গিনি, নির্বাহী সদস্য শিবু চন্দ্র গৌড় ও শামছুন্নাহার বিউটি।


Top