আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত

কে এম মিঠু, গোপালপুর : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর তিনদিনব্যাপি (১৮-২০শে ফেব্রুয়ারি ২০১৭) বুনিয়াদি প্রশিক্ষণ গত সোমবার সমাপ্ত হয়েছে।

পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব রফিকুল ইসলাম রতন।

প্রশিক্ষণে টাঙ্গাইল জেলার গোপালপুর, ভূঞাপুর, মধুপুর, ধনবাড়ী ও ঘাটাইল উপজেলার কর্মরত প্রিন্ট মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ড. মোহাম্মদ আবদুল হান্নান, সাবেক সহযোগী সম্পাদক, (প্রকাশনা) পিআইবি, ফারজানা রুপা, বিশেষ প্রতিনিধি, ৭১ টিভি, রহমান মুস্তাফিজ, পরিচালক (মিডিয়া) উত্তরা ইউনিভার্সিটি, সাইফুল্লাহিল আজম, উপ-পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মীর মাশরুর জামান, বার্তা সম্পাদক, চ্যানেল আই প্রমূখ।

কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।


Top
error: Content is protected !!