আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জঙ্গি আস্তানা খুলে প্রশিক্ষণ দেয় হাকিম নঈম

নিজস্ব সংবাদদাতা :

1469721242
ঢাকার কল্যাণপুরে নিহত জঙ্গি আবুল হাকিম নাইমের পরিচয় মিলেছে। তার বাড়ি পটুয়াখালির কলাপাড়ার কুয়াকাটা নয়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি গ্রামে। বাবার নাম মৃত নূরুল ইসলাম। মাতার নাম হালিমা খাতুন। সাত বছর বয়সে বাবা মারা যাওয়ার পর নানাবাড়ি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামে মানুষ হন। স্থানীয় মাদ্রসা থেকে দাখিল পর্যন্ত পড়াশোনা করেন।
ওই গ্রামের বাসিন্দারা জানান, ২০০৫ সালে বাংলা ভাইয়ের মুক্তাগাছা উপজেলার পাহাড়ি এলাকার আস্তানায় নাইম শিষ্যত্ব গ্রহণ করেন। বাংলা ভাই গ্রেফতার হওয়ার পর নাইম গাঢাকা দেন। ২০০৬ সালে লিবিয়া চলে যান। পাঁচ বছর সেখানে অবস্থানের পর ২০১১ সালে দেশে ফিরে আসেন। বাবার ভিটা গোলাবাড়ি গ্রামে এসে একটি খারেজি মাদ্রাসা খুলে সেখানে জঙ্গি প্রশিক্ষণ দেয়া শুরু করেন।
গোপালপুর থানার ওসি আব্দুল জলিল জানান, গ্রামবাসী তার কার্যকলাপের প্রতিবাদ করা শুরু করলে ২০১৩ সালে নাইম আবার গাঢাকা দেন। এর মধ্যে নাইম মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের হালিমা খাতুনকে বিয়ে করেন। সে ঘরে তার তিন সন্তান রয়েছে। গ্রামবাসী নাইমের প্রকাশিত ছবি দেখে চিনতে পারেন।

কে এম মিঠু, গোপালপুর।


Top
error: Content is protected !!