আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর পৌরসভা নির্বাচন, নৌকা প্রতিক পেলেন রকিবুল হক ছানা

 

নিজস্ব সংবাদদাতা :

Rokibul Haque Sasa

গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রকিবুল হক ছানা

রাজনৈতিক গ্রুপিং-লবিং আর নানা জল্পনা শেষে গোপালপুর পৌরসভার নির্বাচনে নৌকার মাঝি হলেন রকিবুল হক ছানা। তিনি ৩য় বারের মতো গোপালপুর পৌরসভা প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে তিনি মনোনয়ন পেলেন। রকিবুল হক ছানা ইতিপূর্বে মেয়র পদে দুই দুইবার নির্বাচনে লড়ে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান। পর্যবেক্ষকদের ধারনা শুধু মাত্র দলীয় কোন্দেলেই গত দুই নির্বাচনে তিনি হেরেছেন।

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় গোপালপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে ইতোমধে বিরাজ করছে ভোটের আমেজ। চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে নির্বাচনী আলোচনা জনগনের মুখে মুখে।

অপরদিকে সাধারন ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদানে আগ্রহ থাকলেও গোলযোগ ও ভোট ছিন্তাইয়ের আশঙ্খা করছেন। তাদের দাবী সুষ্ঠ, সুন্দর ও যথাযথ নিরাপত্তা দিলেই নির্বাচন সার্থক হবে। সাধারন ভোটাররা তাদের মনোনিত প্রার্থীকে ভোট দিতে পারবে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ৮ জনের মধ্য থেকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ায় গোপালপুরে খন্ডখন্ড মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করছে।


Top
error: Content is protected !!