আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Photo, Jubolig, Gopalpur, Tangail 11.11.2014
নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ নভেম্বর বিকাল ৪টায় গোপালপুর থানাব্রীজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মনির সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মো. রকিবুল হক ছানা, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুস সোবহান তুলা, গোপালপুর শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সরকার, সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্মসম্পাদক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক বুলবুল।


Top
error: Content is protected !!