আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


সাভারে ২০টি যানবাহন ভাঙচুর, আহত ২৫

সাভারের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর করেছেন জামায়াত-শিবির কর্মীরা।

এ সময় ১০টি প্রাইভেটকার, পাঁচটি যাত্রীবাহী বাসসহ অন্তত ২০ টি যানবাহন ভাঙচুর করেছে জামায়াত শিবির কর্মীরা। আহত হয়েছেন অন্তত ২৫ জন ।

বুধবার সন্ধ্যায় ঢাকা -আরিচা মহাসড়কের শিমুলতলী, সাভার বাজার বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ডে তারা এ হামলা চালান।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে স্থানীয় শিবির কর্মীরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবেশে জড়ো হন। এক পর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে চলাচলরত যানবাহনের হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন । এ সময় বাসস্ট্যান্ডে অপেক্ষাকৃত যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। এ সময় ভাঙচুর করা গাড়ির অন্তত ২৫জন যাত্রী আহত হয়।

পরে খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে  গিয়ে চারজনকে আটক করে।


Top