আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


পাকিস্তানে বিমান হামলাঃ ৩৩ জঙ্গী নিহত

পাকিস্তান বিমান বাহিনীর জঙ্গি বিমানের হামলায়খাইবার এবং ওরাকজাই এলাকায় ৩৩ জন জঙ্গী নিহত হয়েছে। পাকিস্তানেরনিরাপত্তা বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ওরাকজাইয়ের মামোজাই এবং খাইবারেরতিরান উপত্যকায় জঙ্গীদের আস্তানায় এ সব বিমান হামলা চালানো হয়েছে। খবরডন অনলাইনের।

২৪ ঘণ্টব্যাপী এ সব অভিযানে খাইবারের আলাদা ছয়টি এলাকায় জঙ্গীদেরঅস্ত্র-গোলাবারুদ এবং রসদ ভাণ্ডার ধ্বংস হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর এসব হামলায় শুধু খাইবারে অন্তত ২৩ জন জঙ্গী নিহত এবং অনেকে আহত হয়েছে।এদিকে, ওরাকজাইয়ের মামোজাই এলাকায় চালানো আলাদা হামলায় জঙ্গীদের চারটিগোপন আস্তানা ধ্বংস হয়েছে। পুলিশের সূত্র থেকে জানানো হয়েছে, এ সবহামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত এবং অনেকে আহত হয়েছে।ওরাকজাই ও খাইবারে নিহত জঙ্গী লশকর-ই-সলামী বা এলআই এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্য বলে জানা গেছে।

এদিকে পাকিস্তান তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান দাবি করেছেন, এ সবহামলায় তাদের মাত্র দুই সদস্য নিহত হয়েছে, নিহতদের বাকি সবাই বেসামরিকব্যক্তি। এ ছাড়া, বিমান হামলায় তাদের গোপন আস্তানাগুলিরও কোনোক্ষয়-ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!