আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াতে চায় আফগানিস্তান

বাংলাদেশ টাইমস ডেস্ক

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোরে ইচ্ছা ব্যক্ত করেছেন দেশটি সফররত আফগান প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদি। পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানির সঙ্গে সাক্ষাত শেষে এ ইচ্ছা ব্যক্ত করেন তিনি। এ ছাড়া, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও আলাপ করেন তিনি। খবর ডন অনলাইনের।
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদির সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেন, তার দেশ আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টিকে গুরুত্ব দেয়।
এ দিকে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানির সঙ্গে দুদেশের মধ্যে পেশাগত স্বার্থ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলাপ করেন জেনারেল বিসমিল্লাহ খান।
পাকিস্তানের সেনা সফর দফতরে অনুষ্ঠিত এ আলোচনায় আফগান ন্যাশনাল আর্মি ও পাকিস্তান সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণের বিষয় নিয়েও কথা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের বিবৃতিতে এ সব কথা জানানো হয়।
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!