আজ || রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ২০

 রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় ছাত্রশিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে ছাত্রশিবির  মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ শিবিরের ২০ নেতাকর্মী আহত হন। আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়ার মুক্তি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে সকাল ১০টায় বিনোদপুর বাজার থেকে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে ছাত্রশিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রশিবিরও পুলিশকে লক্ষ্য করে কয়েকটি কটটেল বিস্ফোরণ ঘটায়।
এতে পুলিশ সদস্য রুহুল আমিন ও মাজহারসহ শিবিরের ২০ নেতাকর্মী আহত হন। আহত শিবির নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান নতুন বার্তা ডটকমকে বলেন, “শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছে। পুলিশ তাদের প্রতিরোধ করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।


Top