আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


ব্রাজিলে নৈশক্লাবে আগুন : নিহত ২৪৫

ব্রাজিলে রবিবার এক নৈশক্লাবে অগ্নিকান্ডে কমপক্ষে ২৪৫ লোক প্রাণ হারিয়েছে। সূত্র-রয়টার্স

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয় দক্ষিণাঞ্চলীয় শহর সান্তা মারিয়ায় কিস নৈশ ক্লাবে মৃতদেহ এখনো সরানো হচ্ছে।

মিলিটারি পুলিশের পক্ষে উদ্ধার কার্য্যে নিয়োজিত মেজর গারসন দা রোসা ফেরিআরা বলেন এ পয্যন্ত ক্লাব থেকে ১৫৯টি মৃতদেহ সরিয়ে নেয়া হয়েছে এবং মৃতের সংখ্যা ২৪৫ ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরো বলেন অগ্নিকান্ডের সময় ওই ক্লাবে প্রায় ৫০০ ব্যক্তি উপস্থিত ছিল। ভাগ্যাহতরা ধোঁয়ায় শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

রিও গ্রান্ডে দো সুল রাজ্যের স্বাস্থ্য সচিব সিরো সিমোনি বলেন সারা রাজ্য থেকে শ্বাসযন্ত্র ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সান্তা মারিয়ার জনৈক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান ব্যান্ড দলের কেউ আগুন জ্বালায় যেটি অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!