আজ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ওবামার অভিষেকে গাইবেন বিওন্স

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠান মাতাবেন জনপ্রিয় মার্কিন গায়িকা বিওন্স। ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই জমজমাট অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে বিওন্স যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ছাড়াও বেশ কয়েকটি গান গাইবেন। এছাড়াও গান করবেন স্টিভ ওয়ান্ডার, অ্যালিসিয়া কিস, উসের, স্মোকি রবিনসন, ব্রাড পেইসলে এবং কেলি ক্লার্কসনের মতো তারকারা।
ইতিমধ্যেই ওবামা দেশটির ডিজিটাল মিউজিক সার্ভিস স্পোর্টিফাইয়ের কাছে নিজের পছন্দের গানের একটি তালিকা দিয়েছেন। এর থেকে বাছাই করে অনুষ্ঠানে মোট ১৬টি গান গাইবেন বিওন্সসহ দেশটির সংগীত তারকারা।
জানা যায়, স্পোর্টিফাইয়ের কাছে ওবামার জমা দেয়া প্রিয় গানের তালিকায় রয়েছে জন লেজেন্ডের ‘অর্ডিনারি পিপল’, লেডি গাগার ‘কাস্ট অব গ্লি’, কেটি পেরির ‘ফায়ারওয়ার্ক’ ও জেমস টেইলরের গাওয়া ‘ইয়োর স্মাইলিং ফেস’ গানগুলো।
উল্লেখ্য, চার বছর আগে ওবামা প্রথম মেয়াদে শপথ নেয়ার পর অভিষেক অনুষ্ঠানেও গান করেছিলেন বিওন্স। সেবার তার গাওয়া গানের সঙ্গে নেচেছিলেন প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল।


Top