আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


রায়ে একই সঙ্গে ‘আনন্দিত ও ব্যথিত’ ড. মিজান

মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ের প্রতিক্রিয়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, “এই রায়ে আমি একইসঙ্গে আনন্দিত ও ব্যথিত।’

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাপেং ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ কথা বলেন। বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন ২০১২ এর প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মিজান বলেন, “এই মুহূর্তে আমি আনন্দিত। কারণ দীর্ঘদিন ধরে আমাদের দেশে দায়হীনতার সংস্কৃতি চলে আসছিল এ রায়ের মাধ্যমে সেটার অবসান ঘটল। আর ব্যথিত এ জন্য যে, একজন ঘৃণ্য অপরাধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলে গেল।”

উল্লেখ্য, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী মামলায় এটাই প্রথম রায়।

 

বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার / ঢাকা


Top
error: Content is protected !!