আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


পিপার গ্যাস মেরে শিক্ষকদের সাথে তামাশা করবেন না

পিপার গ্যাস মেরে শিক্ষকদের সাথে তামাশা করবেন না। তাদের নায্যদাবীর কথা বলতে রাজপথ থেকে সংসদেও যাওয়া যাবে। শিক্ষক-কর্মচারীদের একদফা দাবী আজ দেশের শিক্ষাঙ্গনে গণদাবীতে রুপ নিয়েছে বলে দাবী করেন বেসরকারী শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। চাকুরী ও শিক্ষা জাতীয়করণের একদফা দাবীতে রোববার দুপুর ১টায় সংগঠনের ঝালকাঠি জেলা কমিটির আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক শামসুল হক, যুগ্ম-আহবায়ক আব্দুল বারেক হাওলাদার, সৈয়দ দেলোয়ার হোসেন, আ. খালেক মিয়া, ফিরোজ আহমেদ, হেমায়েত হোসেন সেলিম, বেলায়েত হোসেন, কানিজ ফাতেমা ও নুরুন্নাহার বেগম প্রমুখ। কর্মসূচীতে জেলার ৪টি উপজেলার সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ নিয়ে সরকারকে দ্রুত দাবী মেনে নিতে অনুরোধ করেন। অন্যথায় বৃহৎ আন্দোলনে যাবারও হুমকী দেয় তারা


Top