আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ বেপরোয়া – আমান

বিএনপি যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ইসলামী বিশ্ববিদ্যালয় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমান উল্লাহ অভিযোগ করেন বলেন, “সাগর রুনির হত্যাককান্ডের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রীর এ কথা বলে বাস্তবতা দিতে বিশ্বজিৎ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলা করে আবারও প্রমাণ করেছে এ সরকার শুধু ঘরে নয় বাইরেও মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দেশে কোনো আইন-শৃঙ্খলা নেই দাবি করে ডাকসুর সাবেক এই নেতা বলেন, “এ ব্যর্থতার দায় নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের ব্যবস্থা করে এ সরকারেরর পদত্যাগ দাবি করছি।”জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফূল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ঢাকা মহানগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু প্রমুখ

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!