আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


মিরসরাইয়ের সাবেক সাংসদ এডভোকেট আবু ছালেক আর নেই

চট্টগ্রামের মিরসরাই-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আবু ছালেক আর নেই। সোমবার (১৪ জানুয়ারী) দুপুর ১২টায় সুপ্রিম কোটের আইনজীবি ভবনে তার কক্ষে বার্ধক্যজনিতকারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আজ সোমবার (১৪ জানুয়ারী) বিকেল ৪ টায় সুপ্রিম কোট প্রাঙ্গনে প্রথম জানাযা ও আগামীকাল মঙ্গলবার (১৫ জানুয়ারী) তার গ্রামের বাড়ি মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নের ২য় জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য এম এ জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর নুরুল করিম।

এডভোকেট আবু ছালেক ১৯২৫ সালে মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের ভুঁইয়া বাড়িতে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৪০ সালে মেট্রিক পাশ করেন। ১৯৪৫ সালে অর্থনীতি বিষয়ে অনার্সে ২য় স্থান অর্জন করেন। ১৯৫২ সালে আইন বিষয়ে ডিগ্রি পাশ করেন। ১৯৫৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি এরশাদ সরকারের সময় মিরসরাই থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবতীতে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আইনজীবি ফেডারেশনের সভাপতিসহ বর্নাঢ্য জীবনে বিভিন্ন রাষ্টীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে ২ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

 

[বাংলাদেশটাইমস.নেট/এম মাঈন উদ্দিন/ মিরসরাই]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!