আজ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

ডেক্স রিপোর্ট :
গোপালপুর আলিয়া মাদ্রাসা হলরুমে ২৩ মার্চ রবিবার মাদ্রাসা শিক্ষক পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা শিক্ষক পরিষদের সহসভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গালিছুর রহমান মাসুমের সঞ্চালনায় মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন, টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারী হুমায়ুন কবির, ভেঙ্গুল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন, বিএমজিটিএ জেলার শাখার সভাপতি কে এম শামীম, ধনবাড়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, গোপালপুর মাদ্রাসা শিক্ষক পরিষদের সহসভাপতি আমিনুল ইসলাম মারুফী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান সহ-সম্পাদক মো. বাবুল মিয়া মো. শাহিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমজিটিএ গোপালপুর শাখার সভাপতি সহকারী অধ্যাপক অটল শরিয়ত উল্লাহ, সম্পাদক আশরাফ আলী, সুপার মো. আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির  সভাপতি মো. আবু হানিফ, সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. তুষার।


Top