আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ৭১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

আয়োজকরা জানান, কয়েক ধাপে টাঙ্গাইলের ৮টি উপজেলার ৭ হাজারের অধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিবেন।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইকরা বোর্ডের মহাসচিব আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, গোহাটা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নাজির সিদ্দিকী, মধুপুর সৈয়দা জাহানারা বাইতুস সালাম মাদানী নেসাব মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মজিদপুর এতিমখানা ও কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন, টাঙ্গাইল আলহেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আরিফুর রহমান, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাহদী হাসান শিবলী,  মহাসচিব মাওলানা নূরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।


Top
error: Content is protected !!