আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গোপালপুর বার্তা ডেক্স :

“গাছ লাগাও পরিবেশ বাঁচাও নিজে বাচোঁ অন্য কে বাচাঁও” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জনকল্যাণমূলক স্থানীয় মানব সেবা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ শনিবার বিকালে সংস্থাটি গোপালপুর-সৈয়দপুর সড়কের সৈয়দপুর ঈদগাহ সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুপাশে ফুল ও ফলের গাছ লাগানো হয়। যা অত্যন্ত সৌন্দর্যমন্ডিত হবে বলে আশা করছে এলাকার মানুষ।

গাঁয়ের কিছু উদ্যোমী শিক্ষিত তরুণ যুবক মিলে গড়ে তোলা সংস্থার বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুয়েল সরকার, সহসভাপতি আল আমিন খান, সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, স্বাস্থ্য সম্পাদক নয়ন মিয়াসহ সংস্থারটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামে মানব সেবা সংস্থাটি গড়ে তোলা হয়। সদস্য চাঁদা ও গণ্যমান্য সমাজ সেবকদের আর্থিক সহযোগিতায় সংস্থাটি ৩ বছর ধরে এলাকার রাস্তা সংস্কার, দুস্থদের চিকিৎসা, অসহায়দের আর্থিক সাহায্য, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসহায়দের ঈদ উপহার দেয়াসহ বিভিন্ন জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!