আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনকে সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সংবর্ধনা দেয়া হয়। প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সিনিয়র সহসভাপতি অটল শরীয়ত উল্লাহ, দৈনিক আজকের পত্রিকার কে এম মিঠু, দৈনিক কালবেলার নুরআলম, যুগান্তরের সেলিম হোসেন, দৈনিক বাংলার রুবেল আহমেদ, দৈনিক দিনকালের আব্দুস সালাম খান, দৈনিক ভোরের ডাক এর বিধান চন্দ্র রায়, সকালের সময়ের কায়ছার মিয়া, দৈনিক এশিয়া বাণীর সুমন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন টানা ৪৩ বছর ধরে দৈনিক ইত্তেফাকের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি হিসাবে কাজ করছেন।


Top