আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


গোপালপুরে শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে মতবিনিময় সভা

কে এম মিঠু, গোপালপুর :

আসন্ন শারদীয় দুর্গাপূঁজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুর থানার আয়োজনে আজ সোমবার বিকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. মুনাদির ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি পুলিশের সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র নাথ সরকার বিমল, সম্পাদক কিশোর কুমার দেব, হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মাহফুজ আলম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

এসময় উপজেলার সকল পূঁজা উযদাপন কমিটির সভাপতি ও সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালপুর উপজেলায় এবছর ৫৬টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!