আজ || বুধবার, ১২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


টাঙ্গাইলে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মারকলিপি প্রদান

ডেক্স নিউজ :

টাঙ্গাইলে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব) ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন।

আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকরিতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বহাল ও প্রয়োগে এ স্মারকলিপি প্রদান করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” কেন্দ্রীয় কমিটির জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে ওই কনভেনশনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে ৬৪ জেলায় জেলা প্রশাসক ও বিভিন্ন উপজেলার ইউএনও এর  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


Top
error: Content is protected !!