আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৪ লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে বিনষ্ট করেছে প্রশাসন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীতে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫টি চায়না জাল পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

আজ বুধবার বিকেলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত। পরে জব্দকৃত নিষিদ্ধ জাল নলিন বাজার ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক নাজমুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মচারীবৃন্দ।


Top