আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

শেখ মাহ্দী হাসান শিবলী, গোপালপুর :
‘শুভ কাজে সবার পাশে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগদা শিমলা ইউনিয়নের মজিদপুরসহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থার নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ঈদ সামগ্রীর প্রতি প্যাকেজের মধ্যে ছিলো- পোলাও চাল ১ কেজি, ভাতের চাল ২ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট, দুধের কৌটা ২ টি, সাবান ২টি ও ১ বোতল নারিকেল তেল।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক শেখ মাহ্দী হাসান শিবলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক এরশাদ আলীসহ সংস্থার অন্যান্য নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সেবা, ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুকমুক্ত বিয়ে, অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ, নদী ভাঙ্গন কবলিত মানুষকে আর্থিক সহায়তা প্রদান করাসহ বিভিন্ন সেবামূলককর্মকান্ড পরিচালনা করে থাকেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!