আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


২০১২ বিরোধী দলের জন্যই হতাশার বছর : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায়ী বছর নিয়ে বিরোধী দলের কর্মকান্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ২০১২ তাদের জন্যই হতাশার বছর। তারা এমন কোনো আন্দোলন করতে পারেননি এবং জনগণের সামনে সেসব দাবি তুলে ধরতে পারেননি। তাই এটা তাদের জন্যই হতাশার বছর। মন্ত্রী দাবি করে বলেন, বরং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতি দূর করেছি, দেশে সন্ত্রাস দূর করেছি, সার্বিক উন্নয়নের জন্য আমাদের যা কিছু করার দরকার তা করেছি। আমাদের জন্য এটি সফলতার বছর। এই সফলতার ভিত্তিতে আমরা আগামীতে কাজ করে যাবো। মন্ত্রী সোমবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। পরে মন্ত্রী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভি্িতপ্রস্তর স্থাপন, এমএ খালেক উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।


Top