আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

গোপালপুর বার্তা ডেক্স :
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে গোপালপুর উপজেলা প্রশাসন আয়োজনে শোভাযাত্রা, অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ স্কুল ক্যাম্পাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশ গ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন, পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, তথ্য বিষয়ক কর্মকর্তা তাসলিমা খানম, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ককর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!