আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


দেলোওয়ার-জব্বাব আবারও শিবিরের সভাপতি-সেক্রেটারি

ইসলামী ছাত্রশিবিরের ২০১৩ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি দেলোওয়ার হোসেন ও সেক্রেটারি আব্দুল জব্বার পূনরায় নির্বাচিত হয়েছেন। আজ সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে এ নির্বাচন সম্পন্ন হয় বলে শিবির সূত্র নিশ্চিত করেছে। বিকালে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। সূত্র জানায়, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম নাজির আহমদ। শিবিরের সংবিধান অনুযায়ী প্রতি বছর কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যের ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। ফলে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন করা হয়েছে। বর্তমান সভাপতি দেলাওয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এলএলবি করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় সাহিত্য ও এইচআরডি সম্পাদক, কেন্দ্রীয় সেক্রেটারি ও সর্বশেষ ২০১২ সেশনে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার চট্টগ্রাম কলেজ থেকে ইসলামী ইতিহাস বিভাগ থেকে অনার্স মাস্টার্স করে বর্তমানে ঢাকায় একটি ল’ কলেজে অধ্যায়ন করছেন। তিনি এর আগে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিন শাখার সভাপতি, কেন্দ্রীয় প্রকাশনা, সাহিত্য ও দপ্তর সম্পাদক এবং ২০১২ সেশনে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।


Top