আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভা

কে এম মিঠু, গোপালপুর:

গোপালপুরে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভা বৃহস্পতিবার সকাল এগারোটায় থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা।

সভায় উপজেলার বিভিন্ন ব্যাংক শাখার কর্মকর্তা, জুয়েলারী দোকানের মালিক, পেট্রোল পাম্প ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিরাপত্তামূলক পদক্ষেপ বিষয়ে সভায় জানানো হয়, সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা প্রহরীদের গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। ২ লাখ টাকার অতিরিক্ত টাকা উত্তোলন বা স্থানান্তরে গ্রাহককে পুলিশের সহযোগিতা দেয়া হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!