আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর থানায় ওপেন হাউজ ডে পালন

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর থানায় ওপেন হাউজ ডে পালিত হয়। আজ শনিবার থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।

আইনশৃঙ্খলা এবং পুলিশ জনতা সম্পর্ক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দীন, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সূতি ভিএম সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মুকুল, সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কানিজ ফাতিমা রুমি সাবেক কমিশনার হরিপদ দে মঙ্গল প্রমুখ।

বক্তারা মহামারী কোভিড ১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য গোপালপুর থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।


Top